নিজ পৌর এলাকার যুবসমাজের জন্য কাজ করে যেতে চাই -উদয় হুসাইন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দোহার পৌরসভা নির্বাচনে কাইন্সিলর পদে নির্বাচিত হতে পারলে নিজ এলাকা ৭নং ওয়ার্ডের যুবসমাজের জন্য কাজ করে যাবেন বলে অঙ্গিকার করেছেন কাউন্সিলর পদপ্রার্থী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. উদয় হুসাইন। নির্বাচনে অংশগ্রহণের কার্যক্রম হিসেবে ১৯ জুন রোববার সকালে মনোনয়নপত্র সংগ্রহের পর তিনি এসব কথা বলেন।

এর আগে নিজ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সমর্থন নিয়ে মোটরসাইকেলযোগে অংশ নেন উদয় হুসাইন। বিগত সময়ের মত মুক্তিযুদ্ধের চেতনায় মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *