নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকার এ্যানি নিহত

মো. নাজমুল হোসেনঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এ্যানি (২৩) নামে এক লেডি বাইকার নিহত হয়েছে। এঘটনায় আরোহী বড় বোন শারমীন ও  উপেন্দ্র (৭০) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি)  সন্ধ্যা  সাড়ে ৭ টায় উপজেলার শোল্লা ইউনিয়নের কাঞ্চিরাম ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এ্যানি উপজেলার কোন্ডা গ্রামের আজিজুলের স্ত্রী। 

 স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে  নবাবগঞ্জ থেকে এ্যানি নিজেই মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। কাঞ্চিরাম ব্রিজে উঠার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় এক পথচারী কৃষকের উপরে ওঠে গিয়ে সে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এ্যানিকে মৃত ঘোষণা করেণ। পথচারী উপেন্দ্রর অবস্থা অবনতি দেখে তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেণ। নিহতের বোন শারমীনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক  মো.আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *