নবাবগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় ঢাকা-বান্দুরা সড়কের উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচী পালন করেন। এ কর্মসূচীতে নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ।
শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নিলে এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা একটি পরিবহন বাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু তাদের শহীদ মিনারে সরিয়ে নিলেও সেখানেও তারা মানববন্ধন করে। এরপর উপজেলা চেয়ারম্যান ও ইউএনও এইচ এম সালাউদ্দীন মনজু শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা কলেজে ফিরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *