মো. নাজমুল হোসেন : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে নবাবগঞ্জে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ফেব্রুয়ারী) সকালে উপজেলা ওয়াছেক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, মুজিব আমাদের অহংকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা এই স্বাধীন দেশ পেতাম না। এই স্বাধীন দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আসুন আমরা এই মুজিব বর্ষে শপথ নেই ইনশাআল্লাহ ভালো কাজের মধ্যদিয়ে এই বর্ষ শেষ করবো।
নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে এসময় সাবেক গণপরিষদ সদস্য সুবেদ আলী টিপু, হারুন-অর রশিদ, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, বিআরডিবি চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মো. আবু বকর সিদ্দিকীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
