নবাবগঞ্জে সুন্নতে খৎনায় নাচের অনুষ্ঠানে হামলা ২ আহত

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ শোল্লা ইউনিয়নের বালুখন্ড এলাকায়, বুধবার রাত ১১ টায় লিটনের বাড়িতে, সুন্নতে খৎনা উপলক্ষ্যে আয়োজিত নাচের অনুষ্ঠানে নাচ দেখতে আসা, দক্ষিণ বালুখন্ড গ্রামের, মো. শাহাদুল, (২২) পিতাঃ ইউসুফ বেপারী ও নজরুল (২৫) পিতাঃ মৃত. তজিমুদ্দীন এর উপর বুধবার (৩ মার্চ ) হামলা চালায় ওই এলাকার বাসিন্দা মাহবুব, মোবারক , আলতাফ, শুকুর, বাদশাহ দাবি আহত ২ জনের স্বজনদের।

আহত শাহাদুল ও নজরুল বলেন, রাতে আমরা লিটনের বাড়িতে নাচ দেখছিলাম হঠাৎ ৫/৬ জন মাদকসেবী আমাদের উপর রড, চাপাতি, হাতুড়ি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। আহতরা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল আলম বলেন, আহতদের চিকিৎসা নিতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *