দোহারে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর দণ্ড

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় মাদক সেবনের অপরাধে মো. মিশা (২৮) এবং লিটন বেপারী (৪০) নামে দুই মাদকসেবীকে দণ্ড প্রদান করছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মো. মিশা দোহার উপজেলার বিলাশপুর গ্রামের বাসিন্দা এবং লিটন বেপারী নারিশা গ্রামের বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ এর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘুলা বাজার এলাকা থেকে মো. মিশা ও লিটন বেপারীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। পরে
্যাব-১১ আটককৃত মো. মিশা ও লিটন বেপারীকে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের আদালতে হাজির করলে আদালত মো. মিশা ও লিটন বেপারীকে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ২১ (৩) ধারায় প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *