দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে যুবলীগ নেতা নূর আলমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে যন্ত্রাইল ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নূর আলম নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার আইও মমিনুল ইসলাম বলেন, আমরা মঙ্গলবার সকালে নূর আলমকে গ্রেফতার করে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছি। সেখান থেকে তাকে কেরানীগঞ্জ জেলখানায় প্রেরণ করা হয়। পরবর্তী তারিখে মামলার শুনানী হবে।
মমিনুল আরও বলেন, নূর আলমের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলা রয়েছে। তারই ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করা হয়। তবে তার বিরুদ্ধে একাধিক কোন মামলা নেই।
