কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রইছ আল রেজোয়ান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম প্রমুখ।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রইছ আল রেজোয়ান বলেন, ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচতে আমাদের সচেতন হতে হবে। বাড়ির আঙ্গিনাসহ আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে । যত্রতত্র ময়লা আবর্জনা ও পানি জমিয়ে রাখা যাবে না। আজকে যে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে সেটা একযোগে কেরানীগঞ্জের ১২ ইউনিয়নে পর্যায়ক্রমে চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *