মো. নাজমুল হোসেন :
ঢাকার নবাবগঞ্জে হাজার বছরে শ্রেষ্ঠ বাঙ্গালি, বাংলাদেশের মহান স্থাপতি বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনা মূল্যে বনজ, ভেজজ, ও ফলদ চারা বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ব পরিবেশে বৃক্ষের অবদান অপরিসীম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সকলকে সর্বনিম্ন তিনটি গাছ রোপনের নির্দেশনা দিয়েছেন।
এসময় তিনি আরও বলেন, নবাবগঞ্জে করোনা অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছিলো। কিন্তু আমাদের মাননীয় সাংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের নির্দেশনায় আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। তার ফলশ্রুতিতে নবাবগঞ্জ উপজেলায় করোনা পরিস্থিতি প্রায় স্বাভাবিকের পথে। তবে আমাদের আরও কিছুদিন ধৈর্য ধারণ করতে হবে। ফলে আমাদের অবশ্যই বাড়িতে থাকতে হবে। বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে গেলে অবশ্যই মাস্ক পড়ে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু।
এসময় বিভিন্ন সামাজিক সংগঠন সহ মোট ২০,৩২৫ টি চারা বিতরণ করা হয়।
কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, বন কর্মকর্তা আব্দুল মমিন, ইউপি চেয়ারম্যান আবিদ হোসেন, হিল্লাল মিয়া, পান্নু মিয়া প্রমুখ।
