কেরানীগঞ্জে বিপুল পরিমান মাদকসহ বিক্রেতা আটক

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমান মাদকসহ একজন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক বিক্রেতার নাম মোল্লাহ রাজু (৩৬) । তাকে গত বুধবার রাতে জিনজিরা আওয়ামীলীগ কার্যালয়ের পিছনে একটি গলির ভিতর থেকে মাদকসহ হাতে নাথে আটক করা হয়। তার বাবার নাম আনসার আলী। বাড়ি জিনজিরা ইউনিয়নের রহমতপুর মোল্লা বাড়ি ।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো: রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা জিনজিরা আওয়ামীলীগ কার্যালয়ের পিছনে একটি গলির ভিতরে অভিযান চালায়। এসময় মাদক বিক্রয় করার সময় মোল্লা রাজুকে হাতেনাথে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একহাজার পুড়িয়া হিরোইন, মাদক বিক্রির নগদ সাত হাজার টাকা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। আটক মোল্লা রাজুর বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় দুইটি,চট্রগ্রামের লোহাগড়া থানায় একটি ও ডিএমপির কোতয়ালী থানায় একটি মাদক মামলা রয়েছে। সে একজন পেশাদার মাদক বিক্রেতা ও সন্ত্রাসী। এই ঘটনায় তার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *