নবাবগঞ্জে মাসব্যাপী বানিজ্য মেলার উদ্বোধন

কাজী সোহেল. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। এসময় তিনি বলেন, সংবিধান মেনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে নৌকার মার্কার জন্য মাঠে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়নের ধারাকে চলমান রাখতে হলে শেখ হাসিনার কোন বিকল্প নাই।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মতিউর রহমান, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, ঢাকা জেলা আওয়ামী লীগের উপসহ দপ্তর সম্পাদক শেখ নাহিদুল আলম নাদিম, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু, দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দিপ্ত দেওয়ান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *