কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় এই দুর্ঘটনার ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহীর অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার নিশ্চিত করে মুন্সিগঞ্জের হাসারা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছেন, নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *