নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার কল্যাণে প্রবাসী ফান্ড’ এর প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে। বুধবার (০১ ডিসেম্বর) বিকালে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের লস্করকান্দা মসজিদ প্রাঙ্গণে প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোস্তফা কামাল, আসাদুজ্জামান নূরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০২০ সালের ১লা ডিসেম্বর ‘মানব সেবাই আমাদের মূল লক্ষ্য’ এ শ্লোগান নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
