দোহারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় স্কাউটিং বিষয়ক ওরিয়েস্টশন কোর্স সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ কোর্সের আয়োজন করে দোহার উপজেলা স্কাউটস। উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ে ওরিয়েস্টশন কোর্সের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা পারভীন, বাংলাদেশ স্কাউটসের এর দোহার উপজেলার কমিশনার একলাল উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম মিরাজ, শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এসএম খলিলুর রহমান, শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আয়ুব আলী, প্রশিক্ষক সত্য রঞ্জন রায়, সেলিম মাহমুদ, মো. ইসহাক ও কামরুন্নাহার।

কোর্সে দোহার উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশ গ্রহণ করেন। কোর্সে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *