মো. নাজমুল হোসেন অন্তর : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে। রবিবার (০১ ডিসেম্বর) উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলরুবা ইসলাম।
এ সময় জাতীয় এ দিবস দুটি সফল করার জন্য বিভিন্ন কমিটি ও উপ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আসিফ হোসেন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী জুলফিকার চৌধুরী, বিএনপির সভাপতি আব্দুল হাই পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, জামায়াত নেতা মোহাম্মদ আলী, জাতীয় পার্টি নেতা খলিলুর রহমান, আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, প্যানেল চেয়ারম্যান মাহাবুবুর রহমান লিটন, বাবু লাল মোদকসহ আরো অনেকে।
