নবাবগঞ্জে বিএনপির প্রয়াত নেতাদের স্মরণে দোয়া

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে বিএনপির প্রয়াত নেতা সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানসহ উপজেলার প্রয়াত বিভিন্ন পর্যায়ের নেতাদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে আব্দুল মান্নানের নিজ বাড়িতে এ দোয়া অনুষ্ঠান করা হয়। এসময় স্থানীয় নেতাকর্মীরা প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

বিএনপির প্রয়াত নেতা সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ছাড়াও সাবেক সংসদ সদস্য আতাউদ্দিন খান, নবাবগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গাজী আরশাদ, সাবেক সভাপতি মো. ইসলাম খান, সাবেক সহ-সভাপতি মোবারক মাস্টার, মহিউদ্দিন আহমেদ, তৈয়ব আহমেদ, ইফতেখার আল ফারুকী, আব্দুর রাজ্জাক ভূইঁয়া, বারেকুর রহমান, জব্বার মোল্লা, রজ্জব মোল্লা, বিএম আতাউর রহমানসহ সকল প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

দোয়ায় অংশগ্রহণ করেন বিএনপিনেতা আবেদ হোসেন, দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি হারুন-উর-রশীদ উসমানী, ঢাকা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তপন মোল্লা, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিএনপিনেতা হাবিবুর রহমান পান্নু, আব্দুল বাতেন, পারভেজ বাবুল, কৃষকদলনেতা এমএ রশিদ, ফুলচান, যুবদলনেতা আজিজুল ইসলাম, আশ্রাফ আলী ভুলু, রুকু, সজল, সাবেক ছাত্রনেতা রাকিব, মঈন খান তুষারসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও বিভন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শেষে ঢাকা জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *