নবাবগঞ্জে দুই হাজার ৫১ পিস ইয়াবাসহ মা ও ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের বলমন্তর চর এলাকা থেকে, শনিবার (১৪ মে) বেলা ২ টায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, মা মালেকা বেগম (৬৭) ও ছেলে মো. সোহেল (৪০) নামে দুই জনকে দুই হাজার ৫১ পিস ইয়াবা ও নগত ৫ হাজার টাকাসহ আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। আটককৃতদের স্বামী ও পিতার নাম মো. আলম।

নবাবগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, আটককৃত মালেকা ও তার ছেলে সোহেলসহ পরিবারে অনান্য সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো বাহ্রা ইউনিয়নের বলমন্তর চর এলাকায়। প্রতিদিন আলমের বাড়িতে মাদক বিক্রি হয়, স্থানীদের এমন একাধিক মৌখিক অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে, মা মালেকা বেগম ও ছেলে মো সোহেলকে আটক করে পুলিশ । এসময় তাদের টিনের ঘর তল্লাশি করে দুই হাজার ৫১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগত ৫ হাজার টাকা পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আবুল হাসান বলেন, ওসি মো. সিরাজুল ইসলাম শেখ এর নেতৃত্বে দুপুরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। দেশের প্রচলিত মাদক আইনে, আটককৃদের বিরুদ্ধে মামলা দায়ের করে, তাদের আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *