নবাবগঞ্জে বিএনপির আনন্দ র‌্যালি ও পথসভা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আনন্দ র‌্যালি করেছেন। সোমবার বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি নবাবগঞ্জ শহীদ মিনার থেকে বাগমারা বাজার পর্যন্ত যায়। ফিরে এসে পথসভা করেন শহীদ মিনারে। পথসভায় নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে আজ আমরা স্বাধীন। এখন আমরা মিলেমিশে বাংলাদেশকে সন্ত্রাস, ঘুষ, দূর্নীতিমুক্ত একটি সুন্দর দেশে পরিণত করবো ইনশা আল্লাহ। এই হোক আমাদের অঙ্গিকার। এসময় নেতাকর্মীরা শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়ার ভয় নাই স্লোগানে নবাবগঞ্জ শহীদ মিনার মুখরিত করে তুলে। আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজাদুল হাই পান্নু, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সহসভাপতি খন্দকার আবু শফিক মাসুদ, বিএনপি নেতা এরশাদ আল মামুন, মিজানুর রহমান, মহসীন আহমেদ তুষার, ডা. আব্দুস সালামসহ নবাবগঞ্জ উপজেলা বিএনপি, মহিলা দল, ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *