নবাবগঞ্জে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু

শাহিনুর রহমান : প্রকৃত মুক্তিযোদ্ধা থেকে যাদের নাম বাদ পরেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) অনলাইনে আবেদনের প্রেক্ষিতে ঢাকার নবাবগঞ্জে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১২টা থেকে উপজেলা নির্বাহী কার্যালয়ে আবেদনকরীদের যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয়।

প্রথম দিনে উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে জয়কৃষ্ণপুর, শিকারীপাড়া,বারুয়াখালী, নয়নশ্রী, বান্দুরা, ও যন্ত্রাইল ৬টি ইউনিয়নের আবেদনকারী মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সাক্ষাৎকার চলে।এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সুবিদ আলী টিপু, সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু, সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
আরও উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ। বাকী ৮ ইউনিনের যাচাই বাছাইয়ের কার্যক্রম জানুয়ারীর ১৪ ও ১৫ তারিখের মধ্যে শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *