নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য সেবা কমিটির সভা

শাহিনুর রহমান : স্বাস্থ্য সেবাকে আরও দোর গোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জে স্বাস্থ্য সেবা কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, সদস্য শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলীমুর রহমান খান পেয়ারা, বাহ্রা ইউপি চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এজাজ আহমেদ পান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *