নবাবগঞ্জে পথ সভা ও ইসলামকে নিয়ে কটুক্তি করায় শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক.ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়ন তাওহীদী জনতা ঐক্য পরিষদের আয়োজনে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ আহুত জাতীয় মহা সম্মেলনের যোগদানের জন্য পথ সভা ও আল্লাহ এবং ইসলাম নিয়ে কটুক্তি করায় শিক্ষকের বহিষ্কার চেয়ে বিক্ষোভ মিছিল বের করেন তাওহদী জনতরা।

সোমবার সকাল ৯টায় শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে কটুক্তিকারী শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গৌতুম কুমার চক্রবর্তীর বহিষ্কার চেয়ে মিছিলটি বের হয়। মিছিলটি শোল্লা বাজার প্রদক্ষিণ করে সায়েদুন নেছা কিন্ডার গার্টেন পর্যন্ত বিক্ষোভ করেন তাহহীদী জনতরা।

বিক্ষোভের শেষে বিদ্যালয়ের মাঠে ফিরে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির জাতীয় মহা সম্মেলন বুধবারে সফল করার জন্য পথ সভা করেন শোল্লা ইউনিয়ন তাওহীদী জনতা ঐক্য পরিষদ।
হযরত মাওলানা ইয়ামিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতী মাহবুবুর রহমান নবাবগঞ্জী।

উপস্থিত ছিলেন শোল্লা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আ: মতিন মিয়া, মাওলানা মহিউদ্দিন খান উজ্জল, মুফতী আব্বাস আলী ও মুফতী মামুনুর রশিদ।

উল্লেখ্য গৌতুম কুমার চক্রবর্তী তিনি শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক হিসেবে শিক্ষকতা করতেন।সম্প্রতি তিনি শ্রেণিকক্ষে বঙ্গবানী কবিতা ছাত্রদের পাঠদানের সময় আল্লাহকে নিয়ে কটুক্তি, মসজিদ , নামাজ ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করেন। পরবর্তীতে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন মহলে আলোচনা করে। এতে তাওহীদী জনতারা ক্ষোভে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চাইলে তিনি বিদ্যালয় থেকে চলে যায়। বর্তমানে তিনি বিদ্যালয়ের কোন কার্যক্রম ও পাঠদানে অংশগ্রহণ করছেন না।

এবিষয়ে শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ বলেন, কটুক্তিকারী গৌতুম কুমার চক্রবর্তীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার তদন্ত কমিটি গঠন করেছেন। আমরা বিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করে দিয়েছি। তার সকল প্রকার সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যালয় থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *