নবাবগঞ্জে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মৌন মিছিল

গুলিস্তান-নবাবগঞ্জ-দোহার রোডে যাত্রী পরিবহন বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মৌন মিছিল ও মতবিনিময় সভা করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা সদরে  এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে উপজেলা ফটকে গিয়ে শেষ হয়। পরে মিছিলকারীরা সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সাথে এ বিষয়ে কথা বলেন।পরে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লুৎফর রহমান ভূঁইয়া সভা সঞ্চালনা করেন।
বক্তারা বলেন, এক সময়ে ৬০ টাকায় বাস ভাড়ায়  নবাবগঞ্জ থেকে ঢাকায় যাওয়া যেত। মাঝে তেলের দাম বৃদ্ধিতে আবার ভাড়া বাড়ানো হয়। তেলের দাম কমে গেলেও হঠাৎ করে কেন ভাড়া বৃদ্ধি পেল? এর যৌক্তিক কারণ অনুসন্ধান করার দাবি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির।
বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি সাবেক সভাপতি মানবেন্দ্র দত্ত, কমিটির সদস্য জন বিপিন ডি কস্তা, বিপ্লব ঘোষসহ মো. জাহিদ, মো. হাফিজুর রহমান,  মোতাহারুল ইসলাম, বিরেন্দ্র চন্দ্র পাল, লুৎফর রহমান, মো. নাসির উদ্দিন, বেলায়েত হোসেন স্বাধীন, হুমায়রা মান্নানসহ বিশিষ্টজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *