নবাবগঞ্জে নতুন করোনা শনাক্ত ৩২ জন, মোট আক্রান্ত ১২৯৩

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৩২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ২ শত ৯৩ জন।
বুধবার (০৭ জুলাই) রাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ৬ জুলাই ঢাকায় পাঠানো ৭২ জনের নমুনা থেকে নতুন করে আরও ৩২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ২ শত ৯৩ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্তের পর মোট সুস্থ হয়েছে ১ হাজার ৪১ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *