যে ৫ ভুলে টিকা নেবার পরও হতে পারে করোনা

কোভিড টিকা নেওয়ার পরেও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। জেনে নিন ভ্যাকসিন নেওয়ার পরেও যে ৫ ভুলে হতে পারে করোনা সংক্রমণ-

মাস্ক না পরা

ভ্যাকসিন নেওয়ার পরে কোভিড সংক্রমণ আর হবে না! এমন ধারণা সম্পূর্ণ ভুল। কারণ টিকা গ্রহণের পরেও আপনি সম্পূর্ণ সুরক্ষিত নন।

ইমিউনিটি কম

যাদের শরীরে রোগ প্রতিরোধ কম; তাদের ঝুঁকি বেশি। গবেষণা এমনটিই বলছে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী; তাদের জন্য ভ্যাকসিন খুবই কার্যকরি। তবে যাদের ইমিউনিটি কম; তাদের ক্ষেত্রে ভ্যাকসিনগুলো পুরোপুরি সুরক্ষা দিতে পারে না।

সামাজিক দূরত্ব না মানা

দ্বিতীয় ঢেউয়ের পর করোনার তৃতীয় ঢেউ আসার কথাও শোনা যাচ্ছে। তাই সচেতন থাকা উচিত। টিকা নেওয়ার পরেও বিয়ে, পার্টি বা বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানেও সামাজিক দুরত্ব মানা জরুরি।

ভ্রমণ এড়িয়ে চলা

ভ্যাকসিন নেওয়ার পর যেখানে খুশি সেখানে ঘুরতে যেতে পারবেন, এমন ধারণা ভুল। দীর্ঘ দূরত্বে ভ্রমণ করা উচিত নয় এখন। কোভিডের ডেল্টা ভেরিয়েন্ট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তাই সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত।

বয়স এবং লিঙ্গ

বেশ কয়েকটি গবেষণায় জানা গেছে, নারী এবং বৃদ্ধদের করোনায় আক্রান্ত হলে গুরুতর অবস্থার মুখোমুখি হওয়ার ঝুঁকি বেশি। তাই টিকা নেওয়ার পরও স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *