নবাবগঞ্জে ঘাস চুরি ঠেকাতে লাশ হলো কৃষক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে।  রোববার রাতে ধারালো অস্ত্র দিয়ে এ হত্যা করা হয় বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসিম আলী (৬৫) উপজেলার কৈলাইল ইউনিয়নের মাহতাবপুর এলাকার মৃত তজুমদ্দিনের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পুলিশ আরো জানায়, হাসিমের নিজস্ব কোনো জমি না থাকায় তিনি সৌদি প্রবাসী জহিরের জমি বর্গা নিয়ে চাষ করেন। কিন্তু গত দুই মাস যাবত ওই জমিতে কে বা কারা ঘাস চুরি করে নিয়ে যায়। হাসিম তার জমিতে ঘাস চুরি ঠেকাতে গতকাল রাত আনুমানিক ১ টার দিকে তার জমি দেখতে মাহাতাবপুর চকে আসেন। কিন্তু তিনি আর বাড়িতে ফিরে জাননি। সোমবার সকালে স্থানীয় লোকজন জমিতে শিয়ালে মানুষ খাচ্ছে এমন একটি লাশ দেখতে পান। পরে তারা হাসিমের মৃত দেহ শণাক্ত করে পুলিশকে খবর দেয়।

এব্যাপারে জানতে চাইলে দোহার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার  আশরাফুল আলম বলেন, আমরা সকালে হত্যা কাণ্ডের ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনা স্থলে পৌছাই। সেখানে লাশের সুরত হাল শেষ করা হয়। পরে সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়। তারাও এসে লাশের সুরতহাল করেন। প্রাথমিক তদন্তে জানা যায় ঘাস চুরি ঠেকাতে এসে এমন নৃশংস হত্যার স্বীকার হয়েছেন তিনি। এ ঘটনায় থানায় অজ্ঞাতদের আসামী করে মামলা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় পুলিশের কয়েকটি টিম কাজ করছে। আশা করছি দ্রুত আসামীদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *