নবাবগঞ্জে গরুর সাথে শত্রুতা

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের দীর্ঘগ্রামের কৃষক ছাত্তার খানের শেষ সম্বল তিনটি গরু বিষক্রীয়ায় হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী এ ঘটনা নিয়ে বলাবলি করছে, এ কেমন শত্রুতা। এবিষয়ে রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগে জানা যায়, শনিবার সন্ধ্যায় ৬টার পরে কৃষক ছাত্তার খানের বসত ঘরের পশ্চিম পাশে টিনকাঠের খোলা গেয়াল ঘরে গরু তিনটি বেঁধে রাখেন। রাত ৩টার দিকে গরু গুলোর ডাক চিৎকারে এগিয়ে যান কৃষক ছাত্তার। সেখানে গরুগুলো মরণযন্ত্রণায় ছটফট করছিল। তাৎক্ষণিকভাবে এক ঘন্টার মধ্যে তিনটি গরুই মারা যায়।

কৃষক ছাত্তার খানের অভিযোগ, কেউ শত্রুতাবশত গরু গুলোতে বিষখাইয়ে হত্যা করেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এবিষয়ে বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্র ও উপজেলা প্রাণিসম্পদ অফিসে জানিয়েছি।

নবাবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহান বলেন, গরু গুলো বিষক্রীয়ায় মৃত্যু হয়েছে কিনা ময়নাতদন্ত করা হবে। নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুল জলিল অভিযোগের সত্যতা নিশ্চিত করে এবিষয়ে বলেন, ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে কারণ নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *