নিজস্ব প্রতিবেদক: গত ১৮ই ফেব্রুয়ারি মিউনিখের মতিমহল রেস্টুরেন্টে পররাষ্ট্র মন্ত্রী ড: এ কে আব্দুল মোমেন ও রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভূঁইয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়। বায়ার্ণ মিউনিখ আওয়ামীলীগ এই গণসংবর্ধনা আয়োজন করে। বায়ার্ণ মিউনিখ আওয়ামীলীগের সভাপতি রোমান মিয়ার সভাপতিত্বে ও মাহফুজ ফারুকের সঞ্চালনায় সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ল্যাফটেনেন্ট জেনারেল ওয়াসিক উজ্জামান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জার্মান আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাছুম মিয়া ও বিশেষ বক্তা ছিলেন আব্দুল মান্নান।

উপস্থিত ছিলেন বায়ার্ণ মিউনিখ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির তথ্য ও গবেষণা মমতাজুল ফেরদৌস জোয়ার্দার, আনিসুর রহমান, মফিজুর রহমান, রাশেদ আহেমদ, নিজাম উদ্দিন, অলি আহমেদ, সোহাগ বেপারী, আব্দুল বাতেন, মো: সোহাগ মিয়া, মিলি মিয়া, রুমা মান্নান, বদরুন নাহার পিয়া, মাছুমা রাহমানসহ আরও অনেকে।
