দোহারে ৩ বেকারিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ৩ বেকারি মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
রোববার (২০ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার জয়পাড়ায় অবস্থিত আল্লাহ দান বেকারি, জনতা বেকারি ও সুলতান বেকারিতে অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি বেকারির অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যের মান খারাপ ও বিএসটিআই লাইসেন্স না থাকার অপরাধে  ৩টি বেকারি মালিককে ২০১৮ এর ৩১ ধারায় ২৫ হাজার টাকা  করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন।
এসময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *