নবাবগঞ্জে কৃষকের ধান সংগ্রহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কৃষকের কাছ থেকে সরকারি উদ্যোগে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর কলাকোপা খাদ্যগুদামে ধান সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। উপস্থিত ছিলেন কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক ইসরাত জাহান, খাদ্যগুদাম কর্মকর্তা মো. সালাউদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *