দোহারে বিএনপির ত্রান বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল খানের নিজ বাড়িতে জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বি এনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নির্দেশে দারিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেন মাহমুদপুর ইউনিয়নের বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল খান।

ত্রান সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট কালাম খন্দকার, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেছের, যুবদলের নেতা খলিলুর রহমান,দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জি এস সেন্টু, ছাত্রদল নেতা সেলিম উসমান, ইব্রাহিম মুন্সী,তানভীর মিশু, মিলন,রুবেল সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। সার্বিক সহযোগিতায় ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *