নবাবগঞ্জে কাঁঠালীঘাটা সেচ্ছাসেবী সংগঠনের বিনামুলো রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:   ঢাকার নববাগঞ্জ উপজেলায় কাঁঠালীঘাটা সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামুলো রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে কাঁঠালীঘাটা যুব কল্যাণ সংঘের আয়োজনে ও জয়পাড়া রক্তদাতা সংগঠনের সার্বিক সহযোগিতায় এ বিনামুলো রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসীকে রক্তের গ্রুপ নির্নয় করেন সেচ্ছাসেবীরা।

কর্মসূচিতে সেচ্ছাসেবীরা বলেন, আমরা দোহার ও নবাবগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ সব সময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করে আসছি। এতে করে যাদের রক্তের গ্রুপ জানা নেই তারা সহজে জেনে নিতে পারে এবং যারা রক্তদানে ইচ্ছুক থাকে তাদের খুজে বের করতে আমাদের সহজ হয়। মানুষের প্রয়োজনে মানুষ রক্তদান করে পাশে থাকতে পারবে। আমাদের এ কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুস সালাম আজাদ, মো.জসীম উদ্দিন, মো. জাহাঙ্গীর হোসেন, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ, সকারী প্রধান শিক্ষক নুরু ইসলাম,ঈসমাইল মাদবর, আব্দুল আলীম, মিজানুর রহমান বাওয়ালি, জয়পাড়া রক্তদাতা সংগঠনের সভাপতি নিরব মোদক, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কাঁঠালীঘাটা সেচ্ছাসেবী সংগঠনের সদস্য মো. শামীম হোসেন সহ কাঁঠালীঘাটা যুব কল্যাণ সংঘ ও জয়পাড়া রক্তদাতা সংগঠনের সদস্যরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *