দোহারে পৌরসভা ওয়ার্ড বাতিল চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহারে পৌরসভার ৭ ও ৮ নং ওর্য়াড এলাকাবাসী পৌরসভা এলাকা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে।

রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার কালেমা চত্বরের সামনে ৭ ও ৮ নং ওয়ার্ডের সাধারণ জনগণ এ মানববন্ধন করে।

মানববন্ধনে জয়পাড়া কালেমা চত্বর থেকে একটি র্যা্লি শুরু করে দোহার উপজেলা পরিষদের ভিতরে গিয়ে শেষ হয়। পরে মানববন্ধনকারীরা উপজেলা ইউএনও বরাবর পৌরসভা এলাকা বাতিল চেয়ে একটি স্মারক লিপি প্রদান করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সাধারণ মানুষ আমরা কৃষি আমারে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করি। আমরা দীর্ঘ দিন ধরে পৌরসভায় অন্তর্ভুক্ত হলেও আমরা পৌরসভা থেকে কোন সুযোগ সুবিধা পাই না। উল্টো জরিমানা স্বরুপ আমাদের হাজার হাজার টাকা টেক্স দিতে হয়। আমরা ৭ ও ৮ নং ওয়ার্ড বাসী পূর্বের ন্যায় সুতারপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে চাই।

এ বিষয়ে দোহার পৌরসভার প্রশাসক তানিয়া তাবাসসুম জানান, বিষয়টি নিয়ে লিখিত চিঠি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জানতে চেয়েছে। আমরা আপনাদের সঙ্গে কথা বলে লিখিত চিঠি দিয়ে জানাবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *