নবাবগঞ্জে করোনা সচেতনতায় ব্রাক ব্যাংকের মাইকিং

মো. নাজমুল হোসেন:

ঢাকার নবাবগঞ্জে কোভিড-১৯ বিষয়ক ডিজিটাল মাইকিংয়ের মাধ্যমে গণসচেনতা সৃষ্টি করা হচ্ছে। শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই উপজেলার বিভিন্ন অঞ্চলে উপজেলা ব্র্যাকের সৌজন্যে এ মাইকিং শোনা করানো হচ্ছে। গানের সুরে সুরে নানা তথ্য দিয়ে বাউল শিল্পী কুদ্দুস বয়াতি বলছেন মাইনা চলো, মাইনা চলো, মাইনা চলোরে, সবাই মাইনা চললে করোনা থাকবে যে দূরে। এছাড়া এ ভাইরাস কিভাবে ছড়ায় বা কি কি নিয়ম মানলে নিরাপদ থাকা যায় সে বিষয়ে সুর করে বলছেন এই বয়াতি।
এব্যাপারে বান্দুরা শাখা ব্র্যাকের ম্যানেজার জি.এম সিরাজুল ইসলাম বলেন, ব্রাক একটি আর্থ সামাজিক ঋণ দানকারী প্রতিষ্ঠান। যেকোনো দুর্যোগের সময় আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই। দেশ আজ করোনা নামক একটি ভাইরাস দ্বারা আক্রান্ত। আমরা সে বিষয়ে মানুষকে জনসচেতনতা সৃষ্টি করছি। গত দুইদিন ধরে আমরা মাইকিং করছি, আজ তৃতীয় দিন। আপাদত মাইকিং চলবে মোট পাঁচ দিন। আমরা বিশ্বাস করি সচেতনতার মধ্য দিয়ে এই ভাইরাস নামক গজব থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *