নবাবগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারে অর্থ সহায়তা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারে জরুরি নগদ অর্থ সহয়তা দিয়েছে বেসরকারি সংস্থা কারিতাস। কারিতাস ঢাকা অঞ্চল এর আয়োজনে কারিতাসের উপকারভোগীদের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার বক্সনগর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কৃষি সহায়তা হিসেবে ৭০জন উপকারভোগীকে ২ হাজার ২শ’ ৫০ টাকা করে এবং ক্ষুদ্র ব্যবসা সহায়তায় ৮জনকে ৭ হাজার টাকা করে ব্যাংক চেকের মাধ্যমে প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন কারিতাসের আঞ্চলিক ফোকাল পার্সন জুয়েল পি রিবেরো, ঢাকা জেলা মাঠ কর্মকর্তা হিরণ গমেজ, লোকাল এডভাইজরি কমিটির সভাপতি বিনয় সরকার, সদস্য পেট্রিক গমেজ, কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা আব্দুল খালেক, আইসিটি কর্মকর্তা নয়ন মজুমদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *