নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী উঠানবৈঠক করেছেন রাইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও রাইপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান মিয়া। সোমবার বিকেলে ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইকরাশী এলাকায় উঠানবৈঠকটি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন্ শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। অনুষ্ঠানে এলাকার উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে আব্দুল মান্নান মিয়াকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান বক্তারা।
নির্বাচনে জয়ী হতে পারলে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে জানান আব্দুল মান্নান মিয়া। এছাড়া ইউনিয়ন পরিষদে কোন প্রকার হয়রানী ছাড়া মানুষকে সেবা প্রদান করবেন বলে জানান তিনি।
মো. সেকেন্দার মিয়ার সভাপতিত্বে ও শরিফুল ইসলাম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন, আক্কাছ উদ্দিন, মুকছেদ আলী, শরৎ পাল, মো.আজিম, লিটন হোসেন, রুবেল হোসেন, আব্দুল হোসেন,ইলিয়াস হোসেন,রিপন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
