নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট বামপন্থী নেতা, বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর অন্যতম সদস্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি খন্দকার আলী আব্বাসের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে ঢাকা জেলা ও নবাবগঞ্জ এবং দোহার উপজেলা ওয়ার্কার্স পার্টি।
ঢাকা জেলা ও নবাবগঞ্জ দোহার উপজেলা ওয়ার্কার্স পাটির নেতাকর্মীরা স্বাস্থ্যবিধি মেনে সোমবার সকাল কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শোক র্যালি বের করে। পরে প্রয়াত নেতার কবরে পুস্পস্তবক অর্পণ শেষে নবাবগঞ্জ প্রেসক্লাব হল রুমে দলীয় নেতাকর্মীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা কমিটর সভাপতি কমরেড আব্দুল বারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড আজহারুল হকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড করম আলী, কলাকোপা ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাব সভাপতি হাজী ইব্রাহীম খলিল সহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ অংশ নেন।
