কেরানীগঞ্জে বুড়িগঙ্গায় অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি. ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতা নামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নিহত ব্যক্তির বয়স হবে আনুমানিক ৪৫ বছর। আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে আগানগর এলাকায় বাবুবাজার ব্রীজের নীচে বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় সদরঘাট নৌ থানা পুলিশ ওই ব্যক্তির লাশটি উদ্ধার করে, পরে ময়না তদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
সদরঘাট নৌ থানা পুলিশ সুত্রে জানা যায়, লোক মারফত খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের পরনে ছিল একটি জিন্সের প্যান্ট ও লাল রঙের টি শাট। তার মুখে চার ইঞ্চি লম্বা দাঁড়ি ছিল। লাশটি ৫/৬ দিনের হওয়ায় লাশের শরীরে আঘাতের চিহ্ন না বোঝায় ময়না তদন্তের রিপোর্ট ছাড়া এই মুহূর্তে ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারন বলা যাচ্ছে না বলে কর্তব্যরত পুলিশ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *