আব্দুর রাহিমঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতী নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের উদ্যােগে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে অসহায় দরিদ্র পরিবারের ঘরে ঘরে। রাতের আধারে সংগঠনের তরুণ প্রজন্মের প্রচেষ্টায় বাইক নিয়ে পৌছে দেন এই উপহার সামগ্রি। সেচ্ছায় এই কর্যক্রম চালিয়ে যাচ্ছেন ইছামতীয়ানরা।
সংগঠনের সভাপতি আসিফ আকাশ রবার্ট বলেন,আমরা প্রতিবছর আমাদের ইছামতীয়ান ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এই ঈদ উপহার দিয়ে থাকি । প্রথম ও দ্বিতীয় ধাপে আমরা প্রায় শতাধিক উপহার নিরুপায় অসহায় পরিবারের হাতে পৌছে দেওয়া হয়েছে। বেশ কয়েক ধাপে চলতে থাকবে আমাদের উপহার বিতরণ কর্মসূচি। বিগত দিনগুলোতেও আমরা আমাদের এই কার্যক্রম অব্যাত রাখবো।
ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন একটি সামাজিক সংগঠন। ২০১৩ সালের আগস্ট মাসে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ঈদের সময় ঈদ উপহার, রমজানে ত্রাণ সামগ্রী দেওয়া, সেচ্চায় রক্তদান, প্রতিটি স্কুল, কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানো, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে পাশে দাড়ান এই সংগঠন।
