নবাবগঞ্জে আ’লীগ নেতাকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাহ্রা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন (৫২) কে পিটিয়ে আহত করেছে স্থানীয় তুহিন ও তুষার নামে দুই সহোদরসহ আরও ৪/৫জন। বুধবার দুপুরে বলমন্তচর ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।

আহত জয়নাল আবেদীন উপজেলার বলমন্তচর গ্রামের মৃত শাহেদ বেপারীর ছেলে। জয়নাল আবেদীন অভিযোগ করেন, বেলা পৌনে ১২টার দিকে বাড়ি থেকে বাগমারা বাজারে আসছিলাম। বলমন্তচর ব্রিজের ঢালে আসলে আমার সঙ্গে স্থানীয় ভ্যান চালক ফালানের সঙ্গে ত্রাণ বিতরণ নিয়ে বাকবিতন্ডা হয়। সাথে শেখ করিমও ছিলো। পরে বাজারে চলে আসি।

দুপুরে বাড়ি ফেরার পথে ব্রিজের ঢালে আসলে করিম ও তার দুই ছেলে তুহিন ও তুষারসহ আরও ৫/৬ জন আমার উপর হাতুরী লাঠিসুটা নিয়ে হামলা করে। এক পর্যায়ে ইট দিয়ে আমাকে আঘাত করতে থাকে এবং আমার ডান গালের নীচে মারাত্মক জখম হয়। আমার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার (৬মে) উপ-পরিদর্শক মৃত্যুঞ্জয় কুমার কীর্তনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *