নবাবগঞ্জে বাস্তবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ঢাকার নবাবগঞ্জের কর্মহীন, বিদেশ ফেরত অভিবাসী, মহিলা প্রধান পরিবার, শ্রমিক ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে এনজিও সংস্থা ‘বাস্তব’। সংস্থার সেফ মাইগ্রেশন প্রজেক্টের আওতায় বুধবার (৬ মে) সকালে উপজেলা সদর কার্যালয় থেকে ও দুপুরে নয়নশ্রী ও বান্দুরা এলাকার শতাধিক পরিবারে এসব বিতরণ করা হয়।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় ও ইউকেএইড এতে অর্থায়ন করেন। এর মধ্যে পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি তেল, দুইটি সাবান ও দুইটি মাস্ক দেয়া হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ আখতারুজ্জামান, এলাকা ব্যবস্থাপক রফিকুল ইসলাম মিজি, শাখা ব্যবস্থাপক মোছা. মাকসুদা রহমান, হিসাবরক্ষক আজাহারুল ইসলাম, মাঠ কর্মকর্তা সীমা ঠাকুর ও উম্মে জাহান সুইটি, সমাজকর্মী অ্যাড. একেএম নাসির উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *