নবাবগঞ্জের আব্দুল হালিম কিন্ডার গার্টেনে ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জের সুনামধন্য বিদ্যাপীঠ ‘বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ্ আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকতা মোহাম্মদ লিয়াকত হোসাইন।
স্কুলের অধ্যক্ষ মো. হারুর অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিকেবি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান মাস্টার, রিমা আক্তার, মো. তসলিম আহমেদ, আলমগীর হোসেন দর্পণ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *