দোহারে নূর শিশু একাডেমি গার্লস হাই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:  দোহার উপজেলায় নূর শিশু একাডেমি গার্লস হাই স্কুলে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ৫০ বছর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে । বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পরীক্ষার ফলাফ ঘোষণা করা হয়।


নূর শিশু একাডেমি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সালাম হোসেনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আবু কায়সার জুয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নূর শিশু একাডেমি গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহম্মেদ, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, শিক্ষানুরাগী ও ক্রীড়া ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়মীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলমাছ উদ্দিন কমিশনার, ঢাকা জেলা তাঁতীলীগের সিনিয়র সভাপতি জামাল উদ্দিন আহম্মেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, শওকত হোসেন বেপারী,কাঞ্চন সামস, উপজেলা চালকলীগের সহ-সম্পাদক শিপন শিকদারসহ নূর শিশু একাডেমি গার্লস হাই স্কুলের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এসময় বক্ত্যরা বলেন পড়ালেখার পাশাপাশি সংস্কৃতিচর্চা ও খেলাধূলা করতে হবে। তোমাদের পড়ালেখার পাশাপাশি মানবিকবোধের শিক্ষা গ্রহণ করতে হবে। তোমাদের মাঝে মানবিকতাকে জাগ্রত করতে হবে। সামাজিক মূল্যবোধ তৈরি করতে হবে। তাহলে তোমরা একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। তোমরা মনোযোগ দিয়ে ভালোভাবে পড়ালেখা করবে। ভালো ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করার পাশাপাশি তোমাদেরকে একজন ভালো মনের মানুষ হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *