নওগাঁয় এক প্রভাবশালীর অত্যাচারে দোকান ঘর মেরামত করতে পারছেন না এক অসহায় পরিবার

নওগাঁ জেলা প্রতিনিধি. নওগাঁর মহাদেবপুরে প্রায় ৩০ বছর ধরে ব্যবসা করে আসার পরও এক প্রভাবশালীর অত্যাচারে ওই দোকান ঘরটি মেরামত করতে পারছেন না একটি অসহায় পরিবার। ঘটনার বিবরণে জানা গেছে মহাদেবপুর বাসষ্ট্যান্ডে সরকারের কাছ থেকে লিজ নেয়া ৮০৮ দাগে ০.২৫ শতক জমিতে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন উপজেলা সদরের দুলাল পাড়ার মৃত মফিজ উদ্দীনের পুত্র মো. জিল্লুর রহমান। সম্প্রতি সময়ে জরাজীর্ণ দোকান ঘরটি মেরামত করতে গেলে পার্শ্ববতী জমির মালিক ঘরটি তাদের ৫৪৮ দাগে অবস্থিত দাবী করে বাঁধা প্রদান করে আসছে।
এ ব্যাপারে ভুক্তভোগীর ছেলে গোলাম রাব্বানী জানান, সম্প্রতি অতি বৃষ্টিতে তাদের দোকান ঘরের দেয়ালটি ধষে পড়ায় তারা সে দোকানটির মেরামত শুরু করলে মৃত সিরাজ উদ্দীনের পুত্র শাহআলম কবির সোহাগ ও আলমগীর কবির শামীম কাজে বাঁধা প্রদান করে। তিনি আরো জানান, তারা দুর্ধর্ষ প্রকৃতির লোক, এলাকায় তারা ভূমিদুস্যু হিসেবে পরিচিত। তারা নানা অজুহাতে আমাদের জায়গাটি দখলে নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা সব রকম নিয়ম-নীতি মেনেই সরকারের কাছ থেকে লীজ নিয়ে ওই সম্পতিতে দোকান ঘর নির্মাণ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তাদের দোকান ঘরটি কোনো মতেই ৫৪৮ দাগের নয়। এটি ৮০৮ দাগের সম্পত্তি।
পার্শ্ববর্তী ব্যবসায়ী সুজন কুমার, জীবন দাস, আতোয়ার রহমান সহ অনেকেই জানান, ওই দোকানে দীর্ঘদিন থেকে রাব্বানী তার ব্যবসা পরিচালনা করে আসছেন। পজিশনটি তাদের বলে আমরা জানি।
এ ব্যাপারে বাসষ্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মনিরুল হক মনি জানান, গোলাম রাব্বানী উক্ত দোকান ঘরে দীর্ঘদিন থেকে ব্যবসা পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *