মহাদেবপুরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়ন পরিষদে বিনামূল্যে একদিনের চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদান নবী রিপনের উদ্যোগে ও ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এন্ড হাসপাতাল, নওগাঁর সার্বিক সহযোগিতায় ১৩ অক্টোবর মঙ্গলবার চাঁন্দাশ ইউনিয়ন পরিষদে বিনামূল্যে দিনব্যাপী এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন নওগাঁ ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইন্সটিটিউট এন্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মীর নাজমুস সাদাত, ক্যাম্প অর্গানাইজার মো. জাহাঙ্গীর আলম, জুনিয়র অপটোমেট্রিক মো. এনামুল ইসলাম, জুনিয়র স্টাফ নার্স মোছা. সম্পা আক্তার, মোছা. রোজিনা খাতুন, শিল্পী রানী মুমু, উদয়ন কুমার বড়ুয়া প্রমুখ।
এতে প্রায় ২শ চক্ষু রোগীর ফ্রি চিকিৎসা এবং ৩০ জন রোগীর ছানি অপারেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *