নওগাঁয় শুরু হয়েছে হামের টিকাদান

মোহাম্মদ আককাস আলী : নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

এবার জেলায় দুইলাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২০এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জন চত্বরে ক্যাম্পেইন শুরু হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এসময় জেলা সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জিন ডা: মুনির আলী আকন্দ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রুহুল আমিন ও জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মো: আজম বক্তব্য রাখেন।
এসময় নওগাঁ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান, আবাসিক চিকিৎসক ডা. আবু জার গাফ্ফার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নুজহাত তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
নওগাঁ সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম বলেন- নওগাঁ জেলা হামের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলায় এ পর্যন্ত ২৭৪ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ পর্যন্ত ২০২ জন শিশুর নমুন সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। জেলায় টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের টিকা দেওয়া হবে। জেলায় ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২ হাজার ৪৬০ টি কেন্দ্রে প্রতিদিন সকাল থেকে ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *