স্টাফ রিপোর্টার: ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে সরকার আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, এরই মধ্যে আইনের খসড়া তৈরি করা হয়েছে। আগামী সোমবার মন্ত্রীসভার বৈঠকে তা উত্থাপন করবেন তিনি। তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেই ধর্ষণের সর্বোচ্চ সাজার বিধান রেখে উত্থাপন করতে নির্দেশ দিয়েছেন।
