নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার কাটাখালী যুব সংঘের আয়োজনে লিজেন্ড’স ক্রিকেট টুর্নামেন্ট টি-টুয়েন্টি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কাটাখালী যুব সংঘের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাধুলায় সকলকে উদ্ভুদ্ধ করতে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
কাটাখালী যুব সংঘের সভাপতি মো. মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা তাতিঁ লীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন আহমেদ, আবুল বাশার, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সরকারী শিক্ষক নজরুল ইসলাম, শাহাদাৎ হোসেন চৌধুরী মাহমুদ, রাকিবুল হাসান সোহেল, মেহফুজুর রহমান ভূঁইয়া, রাজিব শরীফ, নুরুল হায়াত টুটুল, আমানুর রহমান রিপন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তুহিন হুসাইন, ইলিয়াস উদ্দিন খান সবুজ, ডা. মামুন, সাবেক ছাত্রলীগ নেতা আরিফ মৃধাসহ আরও অনেকে ।
খেলা শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
