সিংগাইর পৌরসভাকে আধুনিক দৃষ্টি নান্দনিক করতে চাই,মেয়র আবু নাঈম মো.বাশার

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সাথে সাংবাদিকদের মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকাল ৫টা দিকে পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনষ্ঠিত হয়। এ মতবিনিময় শুভেচ্ছা বক্তব্যে মেয়র আবু নাঈম মো.বাশার পৌরসভার চিত্র তুলে ধরে বলেন-২০০১ সালে পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর  থেকে অবহেলিত ও পৌরবাসী সুবিধা বঞ্চিত রয়েছেন। আমি ২৮ ফেব্রুয়ারি নির্বাচিনে নির্বাচিত হয়েছি ২২ মার্চ শপথ নিয়ে ২৩ মার্চ দায়িত্ব গ্রহন করি।এরপর থেকে আমার পৌরসভার কি কি অসুবিধা আছে চিহ্নিত করছি। রাস্তা ঘাট,ড্রেনেজ ব্যবস্থা,জানজট নিরসন,বিশুদ্ধ পানি,সড়ক বাতি,বাজার ঘাট,হকারদের পুর্নবাসনের ব্যবস্থাসহ পৌরবাসির সুবিধা নিশ্চিত করব ইনশা আল্লাহ ।তার জন্য আপনারা  যারা সাংবাদিক আছেন তাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন।  তিনি আরও বলেন যে কোন  পরার্মশ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। সাংবাদিকরাও বিভিন্ন সমস্যা তুলে ধরেন সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন মেয়র।

এসময় উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী,সিংগাইর প্রেসক্লাবের সভাপতি মো.কোহিনূর ইসলাম রাব্বি,সহ-সভাপতি মো.সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মাসুম বাদশা,কোষাধ্যক্ষ মো.সোহরাব হোসেন,সদস্য মুহ.মিজানুর রহমান,আতাউর রহমান,মোহাম্মদ আলী রিপন,মো.রকিবুল হাসান বিশ্বাস,মো.সাইফুল ইসলাম,হাবিব মোল্লা,ইয়াকুব মোল্লা,মোস্তাক আহমেদ,আব্দুল্লাহ আল মামুন, কাউন্সিলর মাহফুজ সরকার, মো.আতাউর রহমান,সচিব মো.তায়েব আলী, সহকারি প্রকৌশলী (ভারপ্রাপ্ত)সফি মাহমুদ,উপ সহকারী মো.আব্দুল বাতেন,পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সভাপতি মো.সাইদুর রহমানসহ কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *