৭ দিনে তলপেটের চর্বি দূর করবেন যেভাবে

বাসায় বসে বসে খেয়ে অনেকের তলপেটে চর্বি জমে গেছে। কিন্তু এ চর্বি কমানোর জন্য অনেকে ব্যায়ামও করতে চাচ্ছেন না। অনেকে আবার ব্যায়াম করেও সুফল পাচ্ছেন না। তারা এবার জেনে নিন ব্যায়াম না করেই ঘরোয়া উপায়ে তলপেটের চর্বি দূর করবেন যেভাবে।

রাতে ঘুমাতে যাওয়ার সময় বা সকালে খালিপেটে কাঁচা রসুনের কয়েক কোয়া চিবিয়ে নিন।

রসুন খাওয়ার পর ১ গ্লাস হালকা গরম পানি অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে খান। তবে এতে লবণ দেবেন না। মধু মেশাতে পারেন, কিন্তু চিনি নয়। এই পানীয় বিপাক প্রক্রিয়া বাড়িয়ে তলপেটের মেদ কমায়।

সাদা ভাত ডায়েট চার্ট থেকে বাদ দিন। প্রতিদিনের খাবারে লাল চালের ভাত, গমের রুটি, ওটস-এর রুটি বা ওটস রাখুন।

ঝাল খাবার খান। তবে, তেল ও ঝোলে যুক্ত খাবার নয়। রান্নায় ঝাল-এর স্বাদ আসবে দারচিনি, আদা, গোলমরিচ এবং কাঁচামরিচ থেকে। এই সমস্ত মশলা স্বাস্থ্যকর। এগুলো শরীরের ইনসুলিন সরবরাহ বাড়ায় এবং রক্তের সুগার লেভেল কমাতে সাহায্য করে। ফলে চর্বি কমে হুড়মুড়িয়ে। ডায়াবেটিস রোগিদের জন্যও এই ধরনের খাবার উপকারি।

চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকুন। এছাড়া মিষ্টি জাতীয় খাবার যেমন চকোলেট, আইসক্রিম ও সব রকমের মিষ্টি ৭ দিন খাওয়া বন্ধ রাখুন।

৭ দিন মাংস, মাছ, ডিম ও দুধ খাবেন না। মাছ যদি একান্তই খেতে চান, চামড়া ফেলে খান।

প্রতিদিন সকাল ও বিকেলে ফল ও সবজি খান। পানি রয়েছে এমন ফল বাছাই করুন। এতে শরীরে অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিনের ঘাটতি পূরণ হবে।

প্রচুর পরিমাণে পানি পান করুন। শরীরের বিপাকের হার বাড়ানোর পাশাপাশি শরীরের বিষাক্ত উপাদান বা টক্সিন দূর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *