নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরে অবস্থিত প্রেসক্লাবের কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানীর সঞ্চালনায় সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা মো. কামরুল হাসান, সহ-সভাপতি অলি আহম্মেদ, কার্যকরী সদস্য শেখ সোহেল রানা, মো. সুজন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাইম মোহাম্মদ তাইমিয়া, দপ্তর সম্পাদক নাজনীন শিকদার, কোষাধ্যক্ষ মো. শরীফ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদ মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. কামাল হোসেন, সদস্য মাহমুদুল হাসান সুমন, আলমগীর হোসেন, আব্দুল রাহিম, মাকসুমুল মুকিম প্রমুখ।
